ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে সোমবার বিকালে দেশে ফিরেছেন তামিম ইকবাল। যদিও দেশে ফিরেই অনুশীলন করতে পারছেন না তিনি। সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে শুরু হবে পুনর্বাসন। এরপর আগামী ৮ আগস্ট থেকে স্কিল ক্যাম্পে যোগ দেবেন।

Manual6 Ad Code

তামিম সোমবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে এরপর নিজের গাড়িতে করে বেরিয়ে গেছেন। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও তাদের সঙ্গে কথা বলেননি দেশ সেরা এই ওপেনার। গণমাধ্যম কর্মীরা তামিমের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে কেবল ‘হাই’ বলে বিমান বন্দর থেকে বিদায় নিয়েছেন।

Manual8 Ad Code

লম্বা সময় ধরে পিঠের ইনজুরির সঙ্গে লড়াই করছেন তামিম। তাতে বেশ কিছু সিরিজেও খেলা হয়নি। যেসব ম্যাচ খেলেছেন, সেখানেও অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে দেখা গেছে। এরই মধ্যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরর ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। তার পর শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য দেড় মাসের ছুটি দেওয়া হয় তামিমকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code