বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির চরিত্র অপপ্রচার চালানো। এরা নানারকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এখানে মানুষ যেন বিভ্রান্ত না হয়।

Manual8 Ad Code

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর বিআইসিসি সেন্টারে জেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ শেষে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামি একটা দলের নেতা হয় কী করে? নিজেদের গঠনতন্ত্র ভঙ্গ করে সাজাপ্রাপ্ত আসামিকে চেয়ারম্যান করে রেখে দিয়েছে। টাকা পাচার করে তারেক জিয়া সাজা পেয়েছে। পাচারকারী কোকো তো মারা গেছে। তারা আবার অর্থপাচারের কথা বলে কোন মুখে? সাজাপ্রাপ্ত আসামিদের দল গালভরে বলতে পারে।’

খালেদা জিয়ার বোন ও ভাইয়ের অনুরোধে সাজা স্থগিত রেখে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সাজা স্থগিত করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছি। আমি তাকে এভাবে যে সুযোগ দিয়েছি, কিন্তু সে কী আচরণ করেছে আমার সঙ্গে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code