‘এ সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ‘শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

বিএনপির সঙ্গে জনগণের সম্পৃক্ততা কতটুকু এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে।

Manual3 Ad Code

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতান্ত্রিক সরকার। এটা এখন আন্তর্জাতিভাবে স্বীকৃত।

Manual4 Ad Code

তিনি বলেন, বিএনপি কখনও কোনো দেশের রাষ্ট্রদূতকে ডাকে না, তারাই আমাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ রক্ষা করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code