যুক্তরাষ্ট্রের সমকামী নৈশক্লাবে গুলি, নিহত ৫ আহত ১৮

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

হাকিকুল ইসলাম খোকন , সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের স্প্রিংসে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাঝরাতে স্প্রিংসের ‘ক্লাব কিউ’ নামে একটি সমকামী নাইটক্লাবে এ ঘটনা ঘটে।খবর বাপসনিউজ।

কলোরাডো স্প্রিংস পুলিশের কর্মকর্তা লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো বলেন, ‘গুলির ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ তাকে সন্দেহভাজন বলে মনে করছে। আটক ব্যক্তি আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেয়া হচ্ছে।’ গুলির ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কথা বলতে রাজি হয়নি।

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্লাব কিউ জানিয়েছে, ‘আমাদের সম্প্রদায়ের ওপর এটি একটি অমানবিক হামলা।’ বিবৃতিতে ক্ষতিগ্রস্ত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবটি।

Manual2 Ad Code

গুগলের তথ্য অনুযায়ী, কলোরাডোর ক্লাব কিউ প্রাপ্তবয়স্ক সমকামী পুরুষ ও নারীদের একটি নাইটক্লাব। এই ক্লাবে প্রায়ই কারাওকে, ডিজে ও মদ্যপানের আসর বসানো হয়।

Manual7 Ad Code

এর আগে, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের নৈশক্লাবে হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করা হয়েছিল। সাম্প্রতিক মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা ছিল সেটি।

অরল্যান্ডোতে হামলা চালানো বন্দুকধারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় সে।হামলার পর ঘটনাস্থলের ছবিতে নিরাপত্তা বাহিনী এবং জরুরি পরিষেবার যানবাহনগুলোতে আলো জ্বলতে দেখা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code