যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে হোয়াইটচ্যাপেলে সমাবেশ ১০ জুন সোমবার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: লন্ডন থেকে মির্জা আবুল কাসেম-পবিত্র ঈদ ইসলামের অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী। এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের মালিকদের সদিচ্ছাই যথেষ্ট।তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন।যুক্তরাজ্যে_ঈদের_ছুটি_চাই- শ্লোগানে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা একটি যৌথ সামাজিক আন্দোলন শুরু করেছে।কমিউনিটিতে জনসচেতনতামূলক ক্যামপেইনের অংশ হিসাবে আগামী ১০ জুন সোমবার হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে এক সমাবেশ আয়োজন করা হয়েছে।
এই শুভ উদ্যোগ ও কর্মসূচীতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকলো।

Manual7 Ad Code

*তারিখ ও স্থান : ১০ জুন সোমবার হোয়াইটচ্যাপেল আন্ডারগ্রাউন্ড স্টেশনের সামনে
সময়: বেলা ২ টা

Manual6 Ad Code

সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা’র এই যৌথ সামাজিক আন্দোলন সম্পর্কিত যোগাযোগ :
কো-অর্ডিনেটর: ছরওয়ার আহমদ
07985 418432 ।।
আনোয়ারুল ইসলাম অভি 07904971971

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code