উইঘুর নির্যাতন: মার্কিন পার্লামেন্টে চীনের ওপর নিষেধাজ্ঞার বিল পাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট , ঢাকা: চীনে উইঘুর মুসলিমদের নির্যাতনে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিলটি সিনেটের পর এবার মার্কিন প্রতিনিধি পরিষদেও অনুমোদিত হয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের জন্য হোয়াইট হাউসে যাবে। তিনি স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠন এরইমধ্যে আলামত হাজির করতে সমর্থ হয়েছে যে; চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর, তার্কিকসহ বিভিন্ন সংখ্যালঘু মুসলমানদের ক্যাম্পে আটক রেখে নির্যাতন করা হয়। জাতিসংঘের আশঙ্কা, সেখানে ১০ লাখেরও বেশি মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখা হয়েছে। তবে চীনের দাবি এসব ক্যাম্পে ভোকেশনাল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও উইঘুর নির্যাতনে দায়ী চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সিনেটে বিল উত্থাপন করেন। এতে দমন অভিযানে দায়ী চীনা কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা সম্পদ জব্দের কথা বলা হয়েছে। রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে সর্বসম্মতভাবে বিলটি পাস হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code