পাকিস্তানের দিকে ‘গুগলি’ ছুড়ছে তালেবান?

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের অসংখ্য সংকটের মধ্যে কোনটি শেষ পর্যন্ত দেশটিকে গ্রাস করবে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে। মুদ্রাস্ফীতি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে, বেকারত্ব যুবকদের চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে, সামরিক বাহিনীর আনুগত্য বিভক্ত হয়ে পড়েছে রাষ্ট্র ও তাদের তৈরি করা সন্ত্রাসীদের মধ্যে এবং নেতৃস্থানীয় রাজনীতিবিদরা পরস্পরকে ধ্বংসের লড়াইয়ে লিপ্ত। বাস্তবতা হলো পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে।

Manual7 Ad Code

দেশটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি হিসেবে আখ্যায়িত করা হয়। যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অক্টোবরে এই উপাখ্যানটি পুনরাবৃত্তি করেছিলেন, তখন কেবল স্পষ্টভাবে তিনি বিষয়টি উল্লেখ করছেন বলে মনে হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্য এক দশক আগে বিতাড়িত সন্ত্রাসীদের তাড়ানো। সরকার আগের ঋণের সুদ পরিশোধের জন্য ঋণের পরিমাণ বাড়াচ্ছে। এদিকে দেশের রাজনীতিতে আর্থিক ব্যবস্থাপনাকে দায়িত্বশীল হিসেবে দেখানো হচ্ছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর, ঋণ খেলাপি হওয়ার পথে এবং বন্ধু রাষ্ট্রগুলো দেশটিকে উদ্ধারে এগিয়ে আসবে-এমন আশাবাদও ক্ষীণ হয়ে যাচ্ছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code