রোনালদোর অশালীন অঙ্গভঙ্গি, ক্লাব বলছে ইনজুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: সৌদি দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গির জেরে তোপের মুখে পড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি আরব থেকে তাকে বের করে দেওয়ার দাবি উঠেছে। তবে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে রোনালদোর ক্লাব আল নাসর দাবি করেছে, তিনি আসলে গ্রোয়িন ইনজুরিতে ভুগছিলেন। যার ফলশ্রুতিতে এমন অঙ্গভঙ্গি করেন তিনি!

Manual6 Ad Code

আল হিলালের কাছে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচটাতে ঘটেছে এমন ঘটনা। অবশ্য ওই ম্যাচটায় বিতর্কিত কাণ্ড আরও ছিল পর্তুগিজ তারকার। ম্যাচের সময় রেসলারদের মতো ট্যাকল করেও লাল কার্ড দেখা থেকে বেঁচেছেন। দেখেছেন হলুদ কার্ড। তার পর ম্যাচ শেষে যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন করেন অশালীন অঙ্গভঙ্গি!

Manual8 Ad Code

অবশ্য তখন ক্রিস্তিয়ানো রোনালদোর মেজাজ হারানোর মতো পরিবেশও ছিল। ওই মুহূর্তে আল হিলাল ভক্তরা তার চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নাম তুলে রাগানোর চেষ্টা করেছিলেন। যে ক্লাবটি মেসিকে সৌদিতে আনার বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই নাকি আল নাসর অধিনায়ক ওই ভক্তদের উদ্দেশ্যে ঊরুসন্ধিতে হাত রেখে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে আরব দেশটিতে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code