পাল্টা আক্রমণের আগে যেসব পশ্চিমা অস্ত্র পেলো ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়ার বিরুদ্ধে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরুর আগে ন্যাটো মিত্র ও অংশীদারদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ইতোমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৫৫০টি আর্মর্ড ভ্যাহিক্যাল এবং ২৩০টি ট্যাংক পেয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেছেন, গত বছর ফেব্রুয়ারি থেকে শুরু করে এসব অস্ত্র ইউক্রেনকে দেওয়া হয়েছে। কিয়েভ দেওয়া জোটের প্রতিশ্রুতির ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করছে এসব অস্ত্র।

তিনি বলেন, সব মিলিয়ে আমরা ইউক্রেনের নতুন নয়টি আর্মর্ড ব্রিগেডকে প্রশিক্ষণ ও অস্ত্রে সজ্জিত করেছি। দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে এগুলো ইউক্রেন শক্তিশালী অবস্থানে রাখবে।

Manual6 Ad Code

ন্যাটো জোটের সদস্য কয়েকটি দেশ ইউক্রেনে বিমানবিধ্বংসী অস্ত্র ব্যবস্থা ও কামান দিয়েছে। পোল্যান্ড ও স্লোভাকিয়া নিজেদের সোভিয়েত আমলের মিগ-২৯ যুদ্ধবিমান দিয়েছে। ন্যাটোর ব্যবহৃত অস্ত্র ব্যবহারের জন্য হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইউক্রেনকে দেওয়া সামরিক সহযোগিতা নজিরবিহীন বলে জোর দিয়ে স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, আমাদের উচিত হবে না রাশিয়াকে অবমূল্যায়ন করা। মস্কো সেনাবাহিনী আরও নতুন সদস্য নিয়োগ দিচ্ছে, যুদ্ধে ব্যাপক হতাহতের পরও আরও সেনা পাঠাতে রাজি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code