

নিউইয়র্ক ডেস্ক:গত শুক্রবার ভূপাতিত করা দুটি মার্কিন যুদ্ধবিমানের একটির নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রোববার নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে এ খবর জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা তাঁকে পেয়েছি!আমার প্রিয় আমেরিকানরা, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’উদ্ধার হওয়া ওই ক্রু ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলেও পোস্টে জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘তিনি আহত হয়েছেন, কিন্তু ঠিক হয়ে যাবে।’ট্রাম্প আরও জানান, এ উদ্ধার অভিযানে ‘কয়েক ডজন’ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হননি।