যে কারণে ৫ মে মুক্তি পাচ্ছে না পাঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ফের জটিলতার মুখে হিন্দি ছবি ‘পাঠান’। আগামী ৫ মে এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। কারণ ছবিটি এখনও বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। তবে এটাও মূল কারণ নয়।

Manual5 Ad Code

খোঁজ নিয়ে জানা গেছে, সিনেমা সংগঠনগুলোর মোর্চা চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের প্রেক্ষিতেই ৫ মে মুক্তি পাচ্ছে না ছবিটি। এমনটাই জানান সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

Manual7 Ad Code

মজার তথ্য হলো এই সংগঠনের ব্যানারেই ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তির জোর আবেদন করা হয়। এবং তাতে সায় দেয় তথ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ৫ মে মুক্তির লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার (২ মে) সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও ছবিটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code