রাশিয়ার ব্রিয়ানস্কে গোলাবর্ষণ করেছে ইউক্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী দেশটির সীমান্তবর্তী রুশ অঞ্চল ব্রিয়ানস্কে গোলাবর্ষণ করেছে। মঙ্গলবার ভোরে এই গোলাবর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় রুশ গভর্নর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই হামলার কথা জানিয়েছেন। এই গোলাবর্ষণের এক দিন আগে অঞ্চলটিতে একটি বিস্ফোরণে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ব্রিয়ানস্কের গভর্নর আলেক্সান্ডার বগোমাজ টেলিগ্রামে নিজের চ্যানেলে লিখেছেন, সকালে (মঙ্গলবার) ইউক্রেনের সেনাবাহিনী ব্রিয়ানস্ক অঞ্চলের স্টারোডাবস্কি পৌর জেলার কুরকোভিচি গ্রামে গোলাবর্ষণ করেছে।

তিনি আরও লিখেছেন, কেউ হতাহত হয়নি। গোলাবর্ষণের ফলে একটি বাড়িতে আগুন লাগে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

Manual1 Ad Code

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই হামলার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার অভ্যন্তরে এবং রাশিয়ার দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার দায় সচরাচর স্বীকার করে না ইউক্রেনের সেনাবাহিনী। যদিও ইউক্রেনীয় সেনাবাহিনী প্রতিদিন রণক্ষেত্র ও তাদের সেনাদের গতিবিধির কথা জানায়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code