রহমতগঞ্জকে হারিয়ে আবাহনীকে পেলো শেখ রাসেল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: ফেডারেশন কাপ ফুটবলে তিন সেমিফাইনালিস্ট আগেই ঠিক হয়েছিল। আজ চূড়ান্ত হলো শেষ দলও। বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিংয়ের পর এবার চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে শেখ রাসেল। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

Manual5 Ad Code

গত আসরে কোয়ার্টার ফাইনালে দুই দলের লড়াইয়ে রহমতগঞ্জ জিতেছিল। এবার মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিশোধ নিলো শেখ রাসেল। এর সঙ্গে সেমিফাইনালের লাইন-আপও চূড়ান্ত হলো। আগামী ৯ মে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। অন্য ম্যাচে ১৬ মে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর বিপক্ষে খেলবে শেখ রাসেল।

Manual1 Ad Code

মঙ্গলবার ম্যাচের ১৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় শেখ রাসেল। এমফন উদোহ বাঁ দিক দিয়ে অনায়াসে বক্সে ঢুকে পড়েন। তার পর কাট ব্যাক করেন গোলমুখে। সেখানে কেনেথ ইকেচুকু কড়া পাহারায় ছিলেন না। ফলে বুদ্ধিদ্বীপ্ত ফ্লিকে জাল খুঁজে নেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code