গালতিয়ের জানালেন, মেসিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তার ছিল না

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসিকে নিষিদ্ধ করার পর থেকেই যে নামটি আলোচনায় তিনি হলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। শোনা যায় আর্জেন্টাইন অধিনায়কের সৌদি আরব সফরের ক্ষেত্রে সায় ছিল না তার। দুই সপ্তাহের নিষেধাজ্ঞার শাস্তি ঘোষণায় কোচের সংশ্লিষ্টতা শোনা গেলেও তিনি নাকচ করেছেন সেসব।

Manual7 Ad Code

রবিবারের ত্রয়েসসের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে গালতিয়ের বলেছেন, ‘আসলে বোর্ডই আমাকে মেসির নিষেধাজ্ঞার বিষয়টি অবগত করেছে। যেহেতু আমি ক্লাবের অধীনে চাকরি করি। তাই ওই বিষয়ে আমার মন্তব্য না করাটা দায়িত্বের মধ্যে পড়ে।’

এ সময় তিনি নিজের সংশ্লিষ্টতার কথা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ক্লাব আমাকে নিয়োগ দিয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। আমাকে শুধু সিদ্ধান্ত জানানো হয়েছে।’

Manual5 Ad Code

লিগ ওয়ানে পিএসজি শীর্ষে অবস্থান করছে। কিন্তু সাম্প্রতিক বাজে ফর্মে দুইয়ে থাকা মার্শেইর সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে। এমন সময়ে মেসির এই ঘটনা ভালোভাবে নেননি পিএসজি ভক্তরা। তারা মেসিকে কেন্দ্র করে অশালীন ভাষায় আক্রমণ তো করেছেনই। ক্ষোভ জানিয়েছেন ইনজুরিতে মাঠের বাইরে থাকায় নেইমারের প্রতিও। তাও আবার ব্রাজিলিয়ান তারকার বাইরের সামনে জড়ো হয়ে। ‘চলে যাও’, ‘চলে যাও’ বলে স্লোগান দিয়েছেন তারা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code