রাজমুকুট পরলেন রাজা চার্লস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: সাত দশকের মধ্যে ব্রিটেনের সবচেয়ে বড় আয়োজনে শনিবার রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। এক হাজার বছর পুরনো ধর্মীয় ও রাজপরিবারের রীতি মেনে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তাকে রাজমুকুট পরানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় ১০০ জন বিশ্বনেতা ও টেলিভিশনে লাখো দর্শকের সামনে ক্যান্টারবারির আর্চবিশপ ৩৬০ বছর পুরনো সেন্ট এডওয়ার্ড মুকুট চার্লসের মাথায় পরিয়ে দেন। এ সময় তিনি ১৪ শতকের পুরনো সিংহাসনে বসে ছিলেন।

Manual7 Ad Code

ঐতিহাসিক ও শপথ গ্রহণের এই রীতি শুরু হয়েছিল ১০৬৬ সালে। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলাকেও রানির মুকুট পরানো হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানস্থল ফুল এবং পতাকা দিয়ে সাজানো হয়েছিল। ব্রিটিশ রাজনীতিবিদ এবং কমনওয়েলথ দেশগুলোর প্রতিনিধিরা, দাতব্য সংস্থা কর্মী এবং সেলিব্রিটিরা উপস্থিত ছিলেন। তারকাদের মধ্যে ছিলেন অভিনেতা এমা থম্পসন, ম্যাগি স্মিথ, জুডি ডেঞ্চ এবং মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি।

অনুষ্ঠানের বেশিরভাগ আয়োজন ছিল ঐতিহাসিক। যা ৯৭৩ সাল থেকে চলে আসছে। রাজ্যাভিষেকের সংগীত ‘জাডোক দ্য প্রিস্ট’ গাওয়া হয়। ১৭২৭ সালের পর থেকে প্রতিটি রাজ্যাভিষেকের সময় এটি গাওয়া হয়েছে। তবে কিছু নতুনত্বও ছিল। অ্যান্ড্রু লয়েড ওয়েবারের রচিত একটি গান যুক্ত করা হয় এবার।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code