রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানে ছিলেন না মেগান মার্কল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

লন্ডন অফিস  :

Manual3 Ad Code

তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করার জমকালো অনুষ্ঠানে ছিলেন না তার পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কল।

শনিবার (৫ মে ২০২৩) বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছিলো,  আড়ম্বরপূর্ণ রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানে মেগান থাকছেন না। বাবার জীবনের ঐতিহাসিক এই দিনটিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একাই যোগ দেবেন ছেলে হ্যারি। খবর বিবিসির

বাবা ও ভাই প্রিন্সেস অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কের টানপোড়েনের মধ্যে অভিষেক অনুষ্ঠানে মেগানের অনুপস্থিতি রাজপরিবারের সঙ্গে তাদের দূরত্বকে আরও স্পষ্ট করে তুলছে।

Manual1 Ad Code

গত সেপ্টেম্বর ২০২২ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার শেষকৃত্যে স্বামী-সন্তানের সঙ্গে মেগানও ছিলেন। সে সময় কালো পোশাক পরা মেগানকে দস্তানা হাতে চোখ মুছতেও দেখা গেছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code