পুলিশ লাইন্সের গেস্ট হাউজে ইমরান খান তবে বন্দি নন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দিলেও তাকে শুক্রবার পর্যন্ত পুলিশ লাইন্সের গেস্ট হাউজে পাঠানোর নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেছেন, পুলিশ লাইন্সে থাকলেও তাকে বন্দি হিসেবে বিবেচনা করা হবে না। বৃহস্পতিবার আদালতের নির্দেশের পর প্রতিক্রিয়া জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান। তিনি বলেছেন, খুনিদের সঙ্গেও এমন আচরণ করা হয় না। তবে সমর্থকদের শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

Manual8 Ad Code

মুক্তির নির্দেশ দিলেও সুপ্রিম কোর্টের জিম্মায় তাকে পুলিশ লাইন্সের একটি গেস্ট হাউজে পাঠানো হয়েছে। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার আগ পর্যন্ত তাকে সেখানে অবস্থান করতে হবে।

Manual3 Ad Code

দেশের কোনও ক্ষতি করা উচিত না উল্লেখ করে ইমরান খান দলের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা শুধু দেশে নির্বাচন চাই। এক দিন আগে তাকে আইনজীবীরা জানিয়েছেন, দেশে নৈরাজ্য চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code