সিলেটের গোলাপগঞ্জের আছিরগঞ্জ বাজারের কুশিযারা হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
(১২ মে) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত মরহুম হাজি সুয়া মিয়া ফ্যামিলি ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার হাজারখানেক বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি পরামর্শের (প্রেসক্রিপশন) পাশাপাশি ফ্রি ওষুধ দেয়া হয়।
ক্যাম্পে রোগীদের সেবা দিয়েছেন সিলেটের রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত প্রায় ১১ জন ডাক্তার। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিল আছিরগঞ্জের কুশিয়ারা হাসপাতাল কর্তৃপক্ষ ও বৃহত্তর আছিরগঞ্জ হযরত আহমদ শাহ (র.) সমাজসেবা পরিষদ।
মরহুম হাজি সুয়া মিয়া ফ্যামিলি ট্রাস্টের পরিচালক মাওলানা ক্বারি নেজামুল হক জানান, ট্রাস্টের পক্ষ থেকে এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় মোট ব্যয় হয়েছে সাড়ে ৩ লাখ টাকা। এলাকার দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় এমন উদ্যোগ আগামীতেও আব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
মেডিক্যাল ক্যাম্প চলাকালে হাসপাতাল পরিদর্শন করেছেন কুশিয়ারা হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি তেরাব আলী, এ হাসপাতালের অন্যতম উদ্যোক্তা আজিজুর রহমান মনিয়া, সমাজসেবক রাজনীবিদ ডা. আব্দুল গফুর, গোলাপগঞ্জের রখালাগঞ্জ মাদরাসার সহকারি সুপারিন্টেড মাওলানা আব্দুর রউফ, সিলেট জেলা প্রেক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সিলেট প্রতিদিন২৪ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবীরসহ এলাকার সচেতন মহল।