ইয়ুথের পর ফাইনালের পথে বাংলাদেশের জুনিয়র দলও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবল (অনূর্ধ্ব-১৯) টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ জুনিয়র দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বাংলাদেশ ২৩- ০৯ গোলে নেপালকে হারিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ১৩-০৫ গোলে। বাংলাদেশ দলের শ্যামলী মিনজ করেছেন সর্বোচ্চ ১২ গোল। দুই জয়ে ফাইনালের পথে জুনিয়ররা।

Manual5 Ad Code

এর আগে দিনের প্রথম ম্যাচে টানা দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তারা ৫০-৪ গোলে হারায় নেপালের ইয়ুথ দলকে।

Manual2 Ad Code

টানা দুটি ম্যাচ জিতে খুশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ আমজাদ হোসেন, ‘আজ আমরা পুরো শক্তি দিয়ে খেলিনি। কারণ আমাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। ওই ম্যাচটা গ্রুপের শেষ ম্যাচ। আমাদের লক্ষ্য ছিল যারা দুর্বল, তাদের সুযোগ দেওয়া। ওদেরকে পরখ করে দেখা। সেটা আমি করতে পেরেছি। পরের ম্যাচের জন্য ওদের তৈরি করতে চেয়েছি।’

Manual8 Ad Code

এখন ভারতের বিপক্ষে ফাইনালে জয়ের স্বপ্ন দেখছেন আমজাদ, ‘ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বেশিরভাগ খেলোয়াড় অভিজ্ঞ। তারপরও কাল ওদের সঙ্গে একটা ম্যাচ খেলতে পারবো। ওই ম্যাচে নিজেদের আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকবে। এই ম্যাচে ওদের খেলা পর্যবেক্ষণ করে পরের ম্যাচের জন্য কৌশল ঠিক করবো। অবশ্য এত অল্প প্রস্তুতির পরও সব মিলিয়ে দুটি ম্যাচে আমাদের মেয়েদের পারফরম্যান্সে আমি ভীষণ খুশি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code