ছদ্মবেশী জাহাজে সতর্ক পশ্চিমারা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন প্রতিনিধি: উত্তর সাগরে বায়ুবিদ্যুৎ প্রকল্প ও সাবমেরিন কেবল স্থাপনের নাম করে পরিকল্পিতভাবে নাশকতা চালানোর কর্মসূচি হাতে নিয়েছে রাশিয়া। যা সরাসরি মস্কো থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সম্প্রতি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক যৌথ অনুসন্ধানের ভিত্তিতে সম্প্রতি এমনই অভিযোগ তুলেছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড।

Manual1 Ad Code

বলা হয়েছে, উত্তর সাগরে মাছ ধরার ট্রলার ও গবেষণায় নিয়োজিত জাহাজের ছদ্মবেশে রাশিয়ার একটি নৌবহর রয়েছে। নৌযানগুলোয় সমুদ্র তলদেশে নজরদারি চালানোর যন্ত্র ও প্রযুক্তি রয়েছে। কোথায় কোথায় নাশকতা চালানো যেতে পারে, তার তালিকা করে এসব নৌযান।

Manual8 Ad Code

উত্তর সাগর ইউরোপীয় মহীসোপানের ওপর অবস্থিত। এটি দক্ষিণে ইংলিশ চ্যানেলের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। আর এর উত্তরে রয়েছে নরওয়েজিয়ান সাগর। যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্সে এর উপকূল রয়েছে।

ডেনমার্কের একজন কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা বলছেন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে পুরোদমে সংঘাত শুরুর আশঙ্কা থেকেই নাশকতার এমন ছক বানাচ্ছে রাশিয়া। এদিকে, নরওয়ের গোয়েন্দাপ্রধান বলেছেন, এ কর্মসূচিকে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ও এটা মস্কো থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code