সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের বয়স হয়ে গেছে ৩৪। এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে-টেস্ট খেলে গেলেও খুব বেশি দিন যে খেলবেন না তার একটা আভাস মিলেছে গতকাল। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ তে জয়ের পর তামিম বলেছেন, ‘সম্ভবত ইংল্যান্ডের মাটিতে এটাই আমার শেষ ম্যাচ।’

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী আগামী তিন-চার বছরে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা নেই। আইরিশদের তৃতীয় ওয়ানডেতে ৫ রানে হারিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘এখানকার দর্শকদের সমর্থন আমার কাছে সব সময়ই স্পেশাল। আমি অবশ্য নিশ্চিত নই যে আবার ইংল্যান্ডে খেলতে পারবো কিনা। যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে সেভাবে খেলা হয় না। আর আগামী তিন-চার বছরেও কোনও সফর নেই। তাই মনে হচ্ছে ইংল্যান্ডে এটাই হয়তো আমার শেষ ম্যাচ। আর সেটা আমি খুব উপভোগও করেছি।’

Manual3 Ad Code

সাম্প্রতিক সময়ে বামহাতি ব্যাটারকে বড় স্কোর পেতে খুব সংগ্রাম করতে হয়েছে। ৯ ইনিংস পর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। খেলেছেন সর্বোচ্চ ৮২ বলে ৬৯ রানের একটি ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে দারুণ লড়াইয়ে ৯ উইকেটে ২৬৯ রানে থেমেছে আইরিশ দল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code