সরাসরি সঞ্চালন লাইন করতে চায় নেপাল ও বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৩২, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

সরাসরি সঞ্চালন লাইন করতে চায় নেপাল ও বাংলাদেশ

newsup
প্রকাশিত মে ১৬, ২০২৩
সরাসরি সঞ্চালন লাইন করতে  চায় নেপাল ও বাংলাদেশ

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: নেপাল থেকে বিদ্যুৎ আনতে চায় বাংলাদেশ। এজন্য দুই দেশের মধ্যে সরাসরি সঞ্চালন লাইন নির্মাণ করতে চায় নেপাল ও বাংলাদেশ। নতুন এই সঞ্চালন লাইনের অংশবিশেষ ভারতের ভূখণ্ডের মধ্যে নির্মিত হবে। তাই বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বিষয়টি নির্ধারণ করতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

Manual7 Ad Code

আজ মঙ্গলবার (১৬ মে) বিদ্যুৎ খাতে সহযোগিতা সংক্রান্ত বাংলাদেশ-নেপাল যৌথ স্টিয়ারিং কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর পায়রা এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনে আয়োজিত সভায় দুই দেশের বিদ্যুৎ খাতে অধিকতর সহযোগিতার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

জয়েন্ট স্টিয়ারিং কমিটির সভায় বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান এবং নেপালের পক্ষে বিদ্যুৎ, পানি সম্পদ ও সেচ সচিব দীনেশ কুমার ঘিমির নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Manual8 Ad Code

স্টিয়ারিং কমিটির সভায় বাংলাদেশ ও নেপালের যৌথ বিনিয়োগে নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ভারতের ওপর দিয়ে বর্তমান আন্তঃসংযোগ গ্রিড লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি এবং নতুন সঞ্চালন লাইন নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নতুন সঞ্চালন লাইনের অংশ বিশেষ ভারতের ভূখণ্ডের মধ্যে নির্মিত হবে বিধায় বাংলাদেশ-ভারত-নেপাল ত্রিপক্ষীয় সমঝোতার মাধ্যমে বিষয়টি নির্ধারণ হবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code