পদ্মা সেতুর সম্পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশের দাবি গণফোরামের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গণফোরাম (একাংশ) সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, জনগণের কাছে জবাব দিতে হবে ১২ হাজার কোটি টাকার পদ্মা সেতুর প্রকল্পে কিভাবে প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় হয়? পদ্মা সেতুর সম্পূর্ণ আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।’ শনিবার (২১ মে) বিকাল ৫টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ ও সাংগঠনিক মাস উদ্বোধন এবং আলোচনা সভায় মন্টু এ কথা বলেন।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে হেয় প্রতিপন্ন করে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code