বাংলাদেশে ফ্লাইট চালু করছে ইজিপ্ট এয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইজিপ্ট এয়ার। সপ্তাহে দুদিন ঢাকা-কায়রো-ঢাকা গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। ঢাকা থেকে কায়রো হয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকারসহ ৬৪টি শহরে যেতে পারবেন বাংলাদেশিরা।

গতকাল রাতে ঢাকায় এক অনুষ্ঠান এসব তথ্য জানায় এয়ারলাইনটি। ঢাকা থেকে কায়রো যেতে সময় লাগবে সাত ঘণ্টা। ইজিপ্ট এয়ারের বহরে রয়েছে ২৪টি এয়ারবাস এবং ৪১টি বোয়িং উড়োজাহাজ। এয়ারলাইনটি ইজিপ্টের ১৩টি শহরে এবং আন্তর্জাতিক ৬৫টি শহরে ফ্লাইট পরিচালনা করছে। ১৩টি দেশে কার্গো ফ্লাইট পরিচালনা করছে।

Manual4 Ad Code

বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) আলো ঢাকা এভিয়েশন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী সামী বলেন, সপ্তাহে ২টি পরিচালিত হবে ঢাকা ও কায়রোর রুটে। মিশরে বাংলাদেশিরা ব্যবসা, কাজ ও শিক্ষার জন্য ভ্রমণ করেন। তারা এখন সরাসরি বাংলাদেশ আসতে পারবেন। এছাড়া মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকা থেকেও ঢাকায় আসার সুযোগ বৃদ্ধি হবে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code