হাজার ফুট উঁচুতে টং দোকান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে চার কিলোমিটার দূরে মনোমুগ্ধকর চন্দ্রনাথ পাহাড়। এর উচ্চতা আনুমানিক ১ হাজার ২০ ফুট। পাহাড়ের ওপরে হাজারো প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছপালা। চন্দ্রনাথ পাহাড়ের অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করে।

Manual3 Ad Code

চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রয়েছে দুটি পথ। উঁচু-নিচু ভাঙা সিঁড়ি বেয়ে চূড়ায় উঠতে ন্যূনতম দুই ঘণ্টা লাগে। প্রায় দেড় ঘণ্টা হাঁটার পর ৯০০ ফুট ওপরে পাহাড়টির অন্যতম আকর্ষণ শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দিরের দেখা মেলে। মন্দিরের সামনে হাজারও মানুষের আবেগ-অনুভূতি চিঠির আকারে ঝুলে আছে গাছের ডালে। এখানে প্রতিবছর শিবরাত্রিতে বিশেষ পূজা-অর্চনা হয়। ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ডসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-ভক্তরা এসে অংশ নেন এতে। পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলার আয়োজন করা হয়।

Manual1 Ad Code

বিরূপাক্ষ মন্দির থেকে ১৫০ ফুট দূরেই শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এটি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দির থেকে ১৫০ ফুট রাস্তার প্রায় ১০০ ফুট খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। ফলে সাবধানতার মার নেই!

চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ি নির্জনতা বেশ উপভোগ্য। উঁচু-নিচু পাহাড়ের প্রাকৃতিক দৃশ্যের মুগ্ধতায় প্রশান্তিতে মনপ্রাণ জুড়িয়ে যায়। ভ্রমণে দর্শনার্থীদের ক্লান্তি ও অবসাদ দূর করতে পাহাড়ের ওপর রয়েছে কয়েকটি টং দোকান। ভ্রমণপিপাসুদের তৃষ্ণা মেটাতে এগুলোর জুড়ি মেলা ভার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code