ইসরায়েলের বন্দর কিনলো ভারতের আদানি গ্রুপ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলারের বিনিময়ে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই বন্দরটির মালিকানা পেয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

এর আগে গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত।

Manual6 Ad Code

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে ইসরায়েল। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code