নীল আকাশে ঘুরে বেড়ানো

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: নীল আকাশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। আর এটি সম্ভব হয় এয়ার হোস্টেস বা কেবিন ক্রু ক্যারিয়ার থেকে। এয়ার হোস্টেস বা কেবিন ক্রু পেশায় আছে অ্যাডভেঞ্চার, গ্ল্যামার আর উচ্চ আয়ের পথ। এ জন্য প্রয়োজন ইচ্ছা, আত্মবিশ্বাস, ঝুঁকি গ্রহণের মানসিকতা। তরুণ প্রজন্মের কাছে স্বপ্নময় এক পেশা এটি। দিন দিন ক্যারিয়ার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এয়ার হোস্টেস বা কেবিন ক্রু পেশা। সঙ্গে সঙ্গে পেশাটি হয়ে উঠেছে প্রতিযোগিতামূলক। তবে কিছু প্রশিক্ষণ কোর্স করে বাংলাদেশ বিমান ও বেসরকারি খাতের এয়ারলাইন্সে চাকরির সুযোগ নেওয়া যাবে।

Manual5 Ad Code

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সে সাফল্যের এ ক্যারিয়ারে যুক্ত রয়েছেন বাংলাদেশের তরুণ-তরুণীরা। বিমানে বহনকারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য প্রয়োজনীয় সেবা দেয়াই এয়ার হোস্টেসের মূল কাজ। বিমানের ওঠানামা সংক্রান্ত সব তথ্য পাইলটের হয়ে যাত্রীদের জানাতে হয় এয়ার হোস্টেসকেই। পরিচ্ছন্নতা, খাবার দাবারের সরঞ্জাম পৌঁছানো, জরুরি ইকুইপমেন্ট, ফার্স্টএইড আগে থেকেই ঠিক রাখা কেবিন ক্রুদের দায়িত্ব।

Manual3 Ad Code

যোগ্যতা-কেবিন ক্রু বা এয়ার হোস্টেস হতে অধিক সুন্দর বা সুন্দরী হতে হবে– এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিচ্ছন্ন, রুচিশীল, কাজের প্রতি আন্তরিকতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা, উপস্থিত বুদ্ধি, ধৈর্য ও সহনশীলতা, মানুষের সঙ্গে মেশার যোগ্যতা যে কাউকেই এ পেশায় সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। এয়ার হোস্টেস বা কেবিন ক্রুর জন্য কমপক্ষে এসএসসি/‘ও’ লেভেল পাস হতে হবে। বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে।

Manual7 Ad Code

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে কোর্সটি করানো হয়। কোর্স শেষে শিক্ষার্থীদের ঢাকা থেকে চট্টগ্রাম বোয়িং ট্রিপল সেভেন ডে ফ্লাইটে নিয়ে যাওয়া হয়। এখানে স্ক্যানিং, বোর্ডিং পাস, অ্যানাউন্সমেন্ট, হসপিটালিটি, টেক অফ, ল্যান্ডিং ইত্যাদি হাতে-কলমে শিক্ষার্থীরা প্রত্যক্ষ করেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং পাইলট তাদের সহযোগিতা করেন। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব ক্যাম্পাস, স্বয়ংসম্পূর্ণ ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code