ইসলামবিদ্বেষ ঠেকাতে উপদেষ্টা নিয়োগ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডার সংবাদ: ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করতে প্রথম বিশেষ প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে মুসলমানদের ওপর বেশ কয়েকটি হামলার পরে এ পদ তৈরি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসলামভীতি প্রতিরোধবিষয়ক উপদেষ্টা পদে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট আমিরা এলঘাওয়াবিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামভীতি, পদ্ধতিগত বর্ণবাদ, বর্ণবৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও শক্তিশালী করার জন্য একজন চ্যাম্পিয়ন, উপদেষ্টা, বিশেষজ্ঞ ও প্রতিনিধি হিসেবে কাজ করবেন তিনি।

Manual2 Ad Code

মানবাধিকার কর্মী এলঘাওয়াবি কানাডার রেস রিলেশনস ফাউন্ডেশনের যোগাযোগ বিভাগের প্রধান এবং টরন্টো স্টার পত্রিকার একজন কলামিস্ট। এর আগে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি।

Manual8 Ad Code

এলঘাওয়াবিকে নিয়োগ দেওয়ার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ইসলামোফোবিয়া এবং সব ধরনের ঘৃণা-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে এটি আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈচিত্রতা সত্যিই কানাডার অন্যতম বড় শক্তি, কিন্তু অনেক মুসলমান ইসলামফোবিয়ার শিকার।

গত কয়েক বছর ধরে কানাডার মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code