অর্থনীতিতে প্রাণ ফেরার অপেক্ষায় নিউইয়র্কবাসী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিশ্বের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক বিখ্যাত এই এলাকা মানেই ব্যবসা ও ট্যুরিজম। করোনার মহামারি কাটিয়ে রি-ওপেনিং হতে শুরু করেছে। ইতিমধ্যে দ্বিতীয় ধাপে খুলেছে। দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে। ব্যবসায়ী ও অফিসের মালিকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যবসায়ীকে ব্যবসা চালু করার আগে বিভিন্ন কাজ করতে হবে। সোমবার থেকে দ্বিতীয় ধাপে নিউইয়র্কে বিভিন্ন ধরনের অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান, বার, রেস্তোরাঁ খুলছে। তা খুললেও এখন প্রাণ পেতে শুরু করেনি। নিউইয়র্কের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে হাজার হাজার মানুষ প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে আসত, এখন তা আসতে পারছে না। বেশির ভাগ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই বাণিজ্যিক ও পর্যটন নগরীতে আসতে না পারায় এখনো এখানকার রেস্টুরেন্ট ও বারের ব্যবসাগুলো জমে ওঠেনি। ট্যাক্সি, উবার, লিফটসহ বিভিন্ন ট্যাক্সিচালকের ব্যস্ততাও শুরু হয়নি। সব সিদ্ধান্ত নেওয়ার আগে চেষ্টা করছেন নিউইয়র্ক খুলতে গিয়ে যাতে করোনার দ্বিতীয় ঢেউ না আসে। সবাই অপেক্ষায় নিউইয়র্কের অর্থনীতিতে দ্রুত প্রাণ ফিরে আসার। নিউইয়র্ক স্টেটের গভর্নর ও মেয়র চাইছেন আস্তে আস্তে এই নগরীর ও স্টেটের অর্থনীতির চাকা সচল করতে। সে জন্য প্রয়োজনীয় উদ্যোগও নিচ্ছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code