সোমবার থেকে জেলা প্রশাসনের সপ্তাহব্যাপী বইমেলা শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সোমবার (২৩ডিসেম্বর) থেকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বইমেলা।

Manual4 Ad Code

রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে বইমেলায় থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি বাংলার সন্তান নামের স্টল যেখানে নিজের তোলা ছবির প্রদর্শনী করা যাবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক, সমৃদ্ধ ইতিহাস জানানোর পাশাপাশি বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করাই এই বইমেলার মূল লক্ষ্য।

Manual7 Ad Code

উক্ত বইমেলায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। উদ্বোধন করবেন সিলেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আবদুল নাসের চৌধুরী।

বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের কমিশনার মোস্তাফিজুর রহমান। মেলায় ৬০টি স্টল এবং ঢাকা থেকে ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code