ট্রেনের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর সুপারিশ

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক: দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ট্রেনের সামনে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসিটিভি ক্যামেরা) বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সেন্সর সিস্টেম চালুর মাধ্যমে দুর্ঘটনার আগে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ার প্রযুক্তি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

Manual4 Ad Code

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রেলের কত জমি আছে, এর মধ্যে কী পরিমাণ জমি লিজ দেওয়া হয়েছে, এগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে—এসব বিষয়ে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে হালনাগাদ তথ্য দিতে বলেছে সংসদীয় কমিটি। এ ছাড়া ট্রেনের অনলাইন টিকেটিংয়ে সহজ ডটকমের সঙ্গে চুক্তি অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহের কাজ কত শতাংশ সম্পন্ন হয়েছে, তার হালনাগাদ তথ্য দিতে বলা হয়েছে। ওই কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

Manual7 Ad Code

বৈঠকে রাজশাহী রেলস্টেশনে একতলা ভবনের পাইলিং–পরবর্তী নির্মাণকাজ বন্ধ থাকার বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির সদস্য শফিকুর রহমানকে আহ্বায়ক, মুহাম্মদ সাইফুল ইসলাম ও নুরুন নাহার বেগমকে সদস্য করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, শফিকুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মো. শফিকুর রহমান ও নুরুন নাহার বেগম বৈঠকে অংশ নেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code