আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া অনুর গণসংযোগ

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ঝিনাইদহ -৪ আসনে আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া অনুর ব্যাপক গণসংযোগ

বোরহান উদ্দিন, বিশেষ প্রতিবেদক :

Manual6 Ad Code

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের গত ১৫ বছরের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে গণসংযোগ করেছেন ঝিনাইদহ-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, ঝিনাইদহ-৪ আসনের ১৪ নং ঘোড়াশাল ইউনিয়নের নারিকেল বাড়ীয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী হাসান হাসু মিয়ার কৃতি সন্তান, আশির দশকের ছাত্রলীগ নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, অন্যতম লবিং সংগঠন আমেরিকা বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এবিসিডিআই) এর প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, ১/১১ এ জননেত্রী শেখ হাসিনার মুক্তি আন্দোলনের এবং বাংলাদেশ সরকারের পক্ষ্যে গুরুত্বপূর্ণ লবিং এ বলিষ্ঠ ভূমিকা পালনকারী রাজপথের লড়াকু সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা গোলাম কিবরিয়া অনু।

শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় গোলাম কিবরিয়া অনুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে গণসংযোগটি ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের নারিকেল বাড়ীয়া বাজার থেকে শুরু হয়ে কালীগঞ্জ পৌরসভা ও ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন বাজারে গিয়ে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট চান তিনি ।
উক্ত গণসংযোগে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এসময় গোলাম কিবরিয়া অনু বলেন, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জননেত্রী শেখ হাসিনা ১৫ বছর ধরে কাজ করছেন। নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনাদের ভাগ্যের পরিবর্তন হওয়া, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। নৌকা মার্কায় ভোট দিলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। তাই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, দেশবিরোধী অপশক্তি ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে মাঠে নেমেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। তাদের অপপ্রচার, অপসংগ্রাম সফল হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ দেশকে পেছনে ফেলার আর সুযোগ নেই। তারা রাজপথে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারো অস্থিতিশীল করে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এ সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখছে। যদি কোনো অপশক্তি শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট করতে আসে, তাদের কঠিন জবাব দিতে ঝিনাইদহ-৪ আসনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code