হবিগঞ্জে সাংবাদিকদের শুভেচ্ছা ঈদ উপহার দিলেন এমপি আবু জাহির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্থানীয় পত্রিকায় কর্মরতদের ঈদ উপহার দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
মঙ্গলবার দুপুরে সংসদ সদস্যের বাসভবনে হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির এর হাতে এ উপহার হস্তান্তর করেন তিনি। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই এমপি আবু জাহির নিজের নির্বাচনী এলাকার মানুষের পাশে রয়েছেন। বিতরণ করছেন দিচ্ছেন সরকারি ও ব্যক্তিগতভাবে সহায়তা।
এরই ধারাবাহিকতায় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে ৩৫ জন্য সংবাদকর্মীকে তার ব্যক্তিগত তহবিল থেকে অর্থ উপহার দিয়েছেন। সোমবার হবিগঞ্জে ৩৫ জন পত্রিকা বিপনন কর্মীর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এমপি আবু জাহির।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code