গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: গ্রিসের উত্তরাঞ্চলে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এ ঘটনায় আহত হন ৮৫ জনের বেশি। বুধবার (১ মার্চ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দমকল বিভাগ।

Manual8 Ad Code

দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে গ্রিসের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টার ইআরটি। ছবিতে দেখা গেছে, ছিটকে পড়া ট্রেনের বগি থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কয়েকটি বগি দুমড়েমুচড়ে গেছে।

Manual7 Ad Code

খবর পেয়েই ঘটনাস্থল ছুটে এসেছে দমকল বাহিনী। ফায়ার সার্ভিসের গাড়ির লম্বা লাইন দেখা গেছে ছবিতে। ট্রেন আটকে পড়া এবং আহতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ঘটনাস্থলে কমপক্ষে ১৫০ জন দমকলকর্মী কাজ যুক্ত হন। আহতদের উদ্ধারে ২০টি অ্যাম্বুলেন্স দেখা যায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code