ব্রিটেনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড : রবিবার একদিনে আক্রান্ত ২২৯৬১জন 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

লন্ডন ( যুক্তরাজ্য ) অফিস : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার , ৪ অক্টোবর ২০২০) করোনায় আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। আবারো সর্বাধিক সংখ্যক ২২৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এটি ব্রিটেনে যে কোন সময়ে এক দিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। গত শনিবারের চেয়ে ১০ হাজার যেশি। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের গত কালকের মত আজও ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে, টেকনিক্যাল সমস্যার কারনে আজকের সংখ্যা প্রকাশ করতে দেরি করা হয়েছে।

Manual5 Ad Code

একই সাথে আজকের আক্রান্তের সংখ্যার সাথে গত ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সময়ের কিছু আক্রান্তের সংখ্যা যুক্ত করা হয়েছে। তবে আজকে প্রকৃত পক্ষে কতজন আক্রান্ত হয়েছেন তা প্রকাশ করা হয়নি।

Manual1 Ad Code

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৩৩ জনের। গত শনিবার ছিলো ৪৯ জন, শুক্রবার ছিলো ৬৬ জন, বৃহস্পতিবার ছিলো ৫৯ জন, বুধবার ছিলো ৭১ জন, মঙ্গলবার ছিলো ৭১ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৩৫০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২৯৬১ জন। গত শনিবার ছিলো ১২৮৭২ জন, শুক্রবার ছিলো ৬৯৬৮ জন, বৃহস্পতিবার ছিলো ৬৯১৪ জন, বুধবার ছিলো ৭১০৮ জন, মঙ্গলবার ছিলো ৭১৪৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২ হাজার ৯৭৮ জন। (সূত্র ইভিনিং স্ট্যান্ডার্স)

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code