সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

মির্জা আবুল কাসেম,ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে পূর্ব লন্ডনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি আবদুল ওয়াদুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল লেইস। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ব্যারিস্টার শাহ মিসবাহুর রহমান ও সবুজ মিয়া।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর স্পিকার সুলুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যারিঙ্গে কাউন্সিলর মেয়র কাউন্সিলর আহমেদ মুততাকিন মাহবুব, এবং ক্রয়ডনের ডেপুটি মেয়র মোহাম্মদ ইসলাম । অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর হুমায়ুন কবির , কাউন্সিলর জিলানি ,কাউন্সিলর ফয়জুর রহমান,কাউন্সিলর লুথফা রহমান, কাউন্সিলর মাহবুর ফারুক, সংগঠনের এডভাইজারী বোর্ড চেয়ারম্যান আবাব মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল মালিক কুটি, ভাইস চেয়ারম্যান সৈয়দ জিল্লুল হক, ভাইস চেয়ারম্যান মুজির উদ্দিন,প্রফেসর রব, সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি জুবায়ের আহমেদ হামজা ,শাহিদ আলী, আবুল রব, শামীম আহমেদ ,রুমেল আহমেদ, জি এস সি ইস্ট লন্ডন শাখার প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মির্জা আবুল কাসেম কামরান প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code