অবশেষে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ বিবেচনায় নিয়ে কয়েকটি শর্ত সাপেক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের অমর একুশে বইমেলা। এদিন বিকেল ৩টায় ভার্চুয়ালি বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual2 Ad Code

গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।

তিনি বলেন, বইমেলা আয়োজনের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের সম্মতি পাওয়া গেছে। তবে ১৫ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও কত দিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি।

Manual1 Ad Code

১ ফেব্রুয়ারি থেকে করোনা সংক্রমণ বিবেচনায় সরকারি সব ধরনের নির্দেশনা মেনে অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত দিয়েছিলেন প্রকাশকরা। পরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা বিধি-নিষেধ আরোপ করে সরকার।

Manual2 Ad Code

উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ স্থগিত করা হয়েছে অমর একুশে বইমেলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code