মেসিরা কোন অবস্থানে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: রপ্তানি শব্দটি শুনলে প্রথমেই বিভিন্ন খাদ্যশস্য একদেশ থেকে অন্যদেশে ক্রয়-বিক্রয় করার কথা মাথায় আসে। সাম্প্রতিক সময়ে গাড়ি, মোবাইল, কম্পিউটারসহ প্রযুক্তির বিভিন্ন পণ্য বর্তমানে রপ্তানি করা হয়। এমনকি বৈদেশিক মুদ্রা উপার্জনের পন্থা হিসেবে মানব শক্তিও রপ্তানি হতে পারে। কিন্তু যদি বলা হয় ফুটবলার রপ্তানির কথা, তখন নিশ্চয়ই মনে একটা খটকা লাগে। মূলত এক দেশের ফুটবলার অন্যদেশের ঘরোয়া লিগগুলোতে খেলতে আসা-ই ফুটবলার রপ্তানি।

কিন্তু বিদেশের বিভিন্ন লিগে কোন দেশগুলো সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করে — এই প্রশ্নের উত্তরে সবার আগে যে দুইটি দেশের নাম আসবে তারা হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুটি দেশের ফুটবলারেই সয়লাব প্রায় গোটা বিশ্ব। কিন্তু শীর্ষে আছে কোন দেশ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা – এমন বিতর্কের অবসান ঘটিয়েছে সুইজারল্যান্ডের ফুটবল বিষয়ক প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটরি।

Manual4 Ad Code

তাদের বিশ্লেষণে চোখ রাখলে এতদিনে জানা হয়েছে গিয়েছে উত্তরটা। গত দুই বছর ধরে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ছিল ব্রাজিল, এবারও নিজেরা শীর্ষস্থান থেকে নড়েননি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফুটবলার রপ্তানিতে তাদেরই প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা উল্লেখযোগ্য দেশগুলোর একটি হলেও দীর্ঘদিন শীর্ষে উঠতে পারেনি।

Manual5 Ad Code

সুইজারল্যান্ডের ফুটবলকেন্দ্রিক গবেষণা সংস্থাটি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের তালিকা হিসাব করে বিশ্বের ১৩৫টি লিগের ওপর অনুসন্ধান চালায়। সেসব দেশের ২২০০টি ক্লাবে মূল দলে খেলে থাকেন প্রায় ৬২ হাজার ফুটবলার। তাদের মধ্যে প্রায় সাড়ে ১৪ হাজার ফুটবলারই প্রবাসী, যারা জন্মভূমির বাইরে গিয়ে ফুটবল ক্যারিয়ার গড়েছেন।

Manual6 Ad Code

সিআইইএসের গবেষণার ফলাফল বলছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লিগে সবচেয়ে বেশি ব্রাজিলের ফুটবলার রয়েছে। সেলেসাওদের প্রায় ১,২৮৯ জন ফুটবলার নিজ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লিগে খেলছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দেশটির প্রায় ১ হাজার ৩৩ জন ফুটবলার বিভিন্ন দেশের ক্লাবে আছেন। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। বিশ্বের নানা দেশে তাদের ৯০৫ জন ফুটবলার মাঠ মাতাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code