প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আজমত উল্লা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান রবিবার (২৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়াই করে হেরে যাওয়ার বিষয়ে দলের ভেতরে-বাইরে নানা আলোচনার মধ্যে তিনি দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটো বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের ফেসবুক পেজে তুলে ধরেন আজমত উল্লা। তিনি প্রধানমন্ত্রীকে বইয়ের ছবিও পোস্ট করেন।

Manual4 Ad Code

পোস্টের ক্যাপশনে আজমত উল্লা লিখেছেন, ‘আজ (রবিবার) গণভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার মা, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা আপার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’

তবে রবিবার কখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তা বিস্তারিত জানা যায়নি। পরে আরেকটি ফেসবুক পোস্টে আজমত উল্লা খান আবারও লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে নিজের লেখা দুটি বই ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ: আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক দুটি বই তুলে দেই।’’

Manual5 Ad Code

এ বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের সঙ্গে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন রিসিভ করেন এবং জানান— স্যার অন্য একটি ফোনে ব্যস্ত আছেন।

Manual5 Ad Code

গত বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। যিনি সাবেক মেয়র ও আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমের মা। জায়েদা খাতুন মোট ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code