নিউইয়র্কে আসছে দ্রুতগতির ট্রেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক অফিস: আধুনিক এই যুগে উচ্চগতির ট্রেন কতটা জরুরি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এতে ভ্রমণে কেবল সময় কম লাগে না, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মানুষকে কাছাকাছি নিয়ে আসতে এই ট্রেনের ভূমিকা অসাধারণ। চীন, জাপান ও ইউরোপের দেশগুলো উচ্চগতির ট্রেনের ব্যবহারে নেতৃত্ব দিচ্ছে বলা যায়।

Manual5 Ad Code

কিন্তু এসব দেশের মতো যুক্তরাষ্ট্রে কেন এমন রেল নেটওয়ার্ক নেই। এই গ্রহের সবচেয়ে ধনী দেশ, অর্থনৈতিকভাবে সবচেয়ে সফল দেশ। দেশের প্রায় ৩০ কোটি মানুষ নগরজীবনে বসবাস করে। কিন্তু তারা কেন উচ্চগতির ট্রেনের ব্যবহার করছে না, সেটা বোঝা বেশ মুশকিল।

জাপান ১৯৬৪ সালে শিনকেনসনের সঙ্গে প্রথম ‘বুলেট ট্রেন’ চালু করে। ফ্রান্স ১৯৮০–এর দশকে টিজিভি উচ্চগতির ট্রেন চালুর পর বিশ্বব্যাপী পরিবহনব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসে। কিন্তু এই বিপ্লবকে এত দিন ধরে অনেকটা এড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে দূরপাল্লার পথে যাতায়াতের জন্য এখনো মহাসড়ক বা আকাশপথই ভরসা। এ জন্য তাঁদের কম ভোগান্তি হচ্ছে না।

Manual1 Ad Code

চীন ২০০৮ সাল থেকে প্রায় ২৬ হাজার মাইল (৪২ হাজার কিলোমিটার) উচ্চগতির ট্রেন চলাচলের জন্য রেললাইন নির্মাণ করেছে। ২০৩৫ সাল নাগাদ তারা ৪৩ হাজার মাইল (৭০ হাজার কিলোমিটার) রেললাইন নির্মাণের পরিকল্পনা করছে। এই জায়গায় যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে। ১০০ মাইলের বেশি গতিতে চলাচলের মতো তাদের মাত্র ৩৭৫ রুট–মাইল দীর্ঘ লাইন রয়েছে। তবে দ্রুতই নিউইয়র্কে চালূ হচ্ছে দ্রুতগতির ট্রেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code