শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর মিলান শাখা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর মিলান শাখা। সোমবার স্থানীয় বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে স্বেচ্ছাসেবকদলের ইতালি উত্তর এর আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন এর সভাপতিত্তে সদস্য সচিব নূর হোসেন জমির এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমেদ , মিলান বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন,হোসাইন মোহাম্মদ মনির,এজিএম জয়নাল,ময়েজুর রহমান,ব্রেসিয়া বিএনপি নেতা শরিফুল ইসলাম মাসুদ ,ইতালি উত্তর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা ,রাজন আহমেদ ,আনোয়ার হোসেন ,খালেদ দেওয়ান ,ব্রেসিয়া স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুজন আহমেদ সহ মিলান বিএনপি যুবদল সেচ্ছাসেবদলের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code