ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে ভেনিস আওয়ামীলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধি:

Manual2 Ad Code

ইতালির ভেনিসে ইতালি আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছে ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখা।

Manual6 Ad Code

রবিবার বিকেলে স্থানীয় একটি হলরুমে ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল নাসির ও সহ সভাপতি রুহুল আমিন এর পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সভাপতি হাজি ইদ্রিজ ফরাজী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান,ইতালি আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের ,সদস্য লিয়াকত খালাসী ,আব্দুর রহমান দেওয়ান। সভায় বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ মাঝি ,জিলানী খলিফা ,আদিল মুন্সী ,মেসবাহ উদ্দিন মল্লিক,মামুন ডালি ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আজাদ খান ,মোশাররফ মোল্লা ,নজরুল লাকুরিয়া,জামাল খান ,ভেনিস আওয়ামীলীগের সদস্য হাকিম শেখ ,দেলোয়ার হোসেন ,মাসুম খালাসী ,রিপন লস্কর ,আজহার ডালি,সোহাগ মাঝি প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা ইতালি আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিকে আরো শক্তিশালী করতে আগামী সম্মেলনে ইদ্রিজ ফরাজী ও হাসান ইকবাল কে পুনরায় সভাপতি সম্পাদক হিসেবে কমিটিতে রাখার আশ্বাস ব্যক্ত করেন।

ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দ ইতালি আওয়ামীলীগের সম্মেলন শেষেই প্রথম ভেনিস আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন বলে ঘোষণা করেন।

Manual2 Ad Code

এর জন্য ভেনিস আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দদেরকে সম্মলেনের পূর্বপর্যন্ত দলের স্বার্থে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। পরিশেষে ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান ভেনিস আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code