আফগানিস্তানের বিপক্ষে নতুন মুখ দিপু-মুশফিক, অধিনায়ক লিটন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে চলতি জুনে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। নতুন মুখ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্টের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে রবিবার। সাকিব আল হাসান না থাকায় এই টেস্টে অধিনায়কত্ব করবেন লিটন দাস।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আরও কিছু পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে বাদ পড়েছেন অধিনায়ক সাকিব। আর ফর্ম না থাকায় জায়গা হয়নি সাদমান ইসলামের। এদিকে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান। প্রথমবারের মতো এই দলে সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

Manual4 Ad Code

লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করছেন যুব বিশ্বকাপ জয়ী দলের ব্যাটার দিপু। ২১ বছর বয়সী এই ব্যাটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিসহ রান ১ হাজার ২৬৫। সদ্যই শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যার পুরস্কার পেলেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের দলে ডাক পেয়ে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code