মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রস্তাবে চীনের ‘না’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সিঙ্গাপুরে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে বৈঠকে চীন ও মার্কিন প্রতিরক্ষা প্রধানের মধ্যে আলোচনার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন প্রস্তাব নাকচ করেছে বেইজিং। বিষয়টিকে শক্তিধর দেশ দুটির মধ্যে সংঘাতের নতুন ইঙ্গিত হিসেবে মনে করা হচ্ছে। মঙ্গলবার (৩০ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

সিঙ্গাপুরে বার্ষিক শাংরি-লা আলোচনা শুরু হবে। এতে উপস্থিত থাকবেন মার্কিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রীও। প্রতিরক্ষা কর্মকর্তা ও বিশ্লেষকদের এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক। এ বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে মার্কিন ও চীনা প্রতিরক্ষামন্ত্রীরা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

Manual5 Ad Code

এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ‘আমাদের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও চীনের লি সাংফুর আলোচনা প্রস্তাব রাতারাতি প্রত্যাখ্যান করে বেইজিং।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code