ফ্রান্সে আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে ফ্রান্সে এক নির্বাচনী সভা অনষ্ঠিত হয়েছে। ফ্রান্সে বসবাসরত বৃহত্তর সিলেটবাসির আয়োজনে নির্বাচনী সভা ফ্রান্সের কুটুমবাড়ি ক্যাশশিমায় ৪ জুন বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কায়েছ। সভায় বক্তারা বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক হয়ে কাজ করা আহবান জানিয়ে বক্তারা বলেন, সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি তা প্রমাণ করতে হবে আবারও। আওয়ামী লীগ জিতলে বাংলাদেশ বাঁচবে, দেশের মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধি পাবে। সুতরাং নৌকাকে বিজয়ী করা দরকার।
নির্বাচনী সভা যৌথভাবে পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়সাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য শুভ, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালেহ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন , সংগঠনিক সম্পাদক আলী আহমেদ জুবের, সাইদুর রহমান সাঈদ, সালেহ আহমদ , প্যারিস মহানগর আওয়ামী লীগ সাধারণ বিলাল আহমদ, ফ্রান্স ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সহ-সভাপতি ও তরুণ আওয়ামী লীগ নেতা মাধব কান্তি দে,কামরুল হাসান সেলিম, মনসুর আহমদ , ইকবাল হোসেন সুমন, জয়নুল আহমেদ , সেলিম আলদিন প্রমুখ। -বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code