

পজিটিভ নেটওয়ার্ক ইউএস:
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) কার্যকরী পরিষদ পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন, কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মানুষ মানবিক হয়ে উঠে। প্রতিষ্ঠাকাল থেকে কেমুসাস নতুন নতুন কবি সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটে কেমুসাসের ১১৮২তম সাহিত্য আসরে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সাহিত্যকর্মী কামাল আহমদের সঞ্চালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন হুসাইন ফাহিম। আসরে লেখাপাঠে অংশ নেন ঔপন্যাসিক সিরাজুল হক, তাসলিমা খানম বীথি, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন দাদন, নাহিদা নার্গিস, ইমদাদুল হক, আতাউর রহমান বঙ্গী, জুবের আহমদ সার্জন ও ফরিদ আহমদ। আসরে গান পরিবেশন করেন কুবাদ বক্ত চৌধুরী রুবেল ও লিলু মিয়া।