‘সিলেটে উঁচু করে ঘর বানালে নিজের ঘরই হবে আশ্রয়কেন্দ্র’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : সিলেটে ত্রাণ বিতরণে এসে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেছেন, অসহায় মানুষের পাশে টিএমএসএস সবসময়ই আছে। এর আগেও আমরা সারাদেশে করোনাকালীন ত্রাণ বিতরণ করেছি। এবার দেশের বন্যা পরিস্থিতিতে ৬ কোটি টাকার ত্রাণ বরাদ্দ করেছি। পর্যায়ক্রমে তা সিলেট বিভাগ ও উত্তরবঙ্গে বিতরণ অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

ড. হোসনে আরা বেগম আরও বলেন, বন্যার পরে সিলেটের মানুষের ঘরবাড়িগুলো সংস্কার করা প্রয়োজন। উঁচু করে ঘর বানাতে হবে। যাতে তাদের ঘরই তাদের আশ্রয়কেন্দ্র হয়।’

Manual1 Ad Code

শুক্রবার (২৪ জুন) বিকেলে সিলেটের কুশিঘাট এলাকায় বন্যা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পরে বন্যার্তদের মাঝে তিনি ত্রাণ বিতরণ করেন ও কুশিঘাটের আশ্রয়কেন্দ্রে গিয়ে নগদ অর্থ প্রদান করেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস এর পরিচালক রেজাউল করিম, সিলেটের ডোমেইন প্রধান মো. আসাদুল হক, সিলেট জোন প্রদান মো. মোয়াজ্জেম হোসেন, সিলেটের প্রকল্প সমন্বয়কারী মো. মোনোয়ার হোসেন, সিলেটের গোলাপগঞ্জের অঞ্চল প্রধান মো. শাহানুর আলম, সিলেটের অঞ্চল প্রধান মো. আব্দুস সালাম।

পর্যায়ক্রমে সিলেট ও সুনামগঞ্জে ২৪ হাজার পরিবারকে ত্রাণ দিবে টিএমএসএস।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code