গোয়াইনঘাটে নবীন সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
কে.এম লিমন গোয়াইনঘাট থেকে
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নবীন সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নবীন সংবাদকর্মীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম. এ. মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, মনজুর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, সুবাস দাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, নির্বাহী সদস্য হারুন অর রশিদ, মো. আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ও যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান রিপন এবং প্রথম আলোর স্টাফ ফটোগ্রাফার আনিস মাহমুদ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code