শাবির ল্যাবে পজেটিভ ৩৯ জনের, সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, নিউইয়র্ক: সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন থেকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেও বাড়ছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে আইসিইউতে থাকা কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে বৃহস্পতিবার করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩৯ জন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ১৮৬টি নমুনা পরীক্ষায় এই ৩৯টি নমুনার ফলাফল পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

Manual6 Ad Code

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে সুনামগঞ্জ জেলার ৪ জন, সিলেট জেলায় ১৯ হবিগঞ্জে ১৩ জন, মৌলভী বাজারের ৩ জন রোগী রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code