সাবেক এমপি সিরাজুল ইসলাম ও ড,তৌফিক রহমান এর মাতার মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এম পি মৌলভীবাজার ১-আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন সিরাজুল ইসলাম আজীবন দেশপ্রেমকে বুকে লালন করে এদেশের স্বাধীনতা ও মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে গেছেন,ষাটের দশকে সিলেট ছাত্রলীগের সাধারন সম্পাদক,মহান মুক্তিযোদ্ধের সংগঠক ও পরবর্তী সময়ে নিজ এলাকার জনপ্রতিনিধি হিসেবে মহান জাতীয় সংসদ সদস্য হিসেবে গৌরব এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যাহার ফলে সিরাজুল ইসলাম একজন সফল রাজনীতিবিদ হিসেবে সকল মহলে খুবই সম্মানিত এবং সমাদৃত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন অপর এক শোকবার্তায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডঃ তৌফিক রহমান চৌধুরী মাতা রোকিয়া বেগম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code